Skip to content

বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ হবে না

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি ও সমমানের পরীার ফল নির্ধারিত ৬০ দিনের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিা র্বোড সমন্বয় সাব-কমটির সভাপতি ও ঢাকা শিা র্বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম।
বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশিত হবে- বলে শিার্থী-অভিভাবকদের মধ্যে যে গুজব সৃষ্টি হয় তা নিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার ফল প্রকাশিত হচ্ছে না।
গত ১ এপ্রিল থেকে আটটি সাধারণ বোর্ডসহ দশটি শিাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীা শুরু হয়। ২৮ মে পরীা শেষ হওয়ার কথা থাকলেও হরতালের কারণে ১ জুন শেষ হয়। প্রদান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য সংগঠনের হরতালে ৩৩টি বিষয়ের লিখিত পরীা পিছিয়ে যায়। ব্যবহারিক পরীা শেষ হয় জুনের মাঝামাঝি।
তত্ত্বীয় পরীা শেষ হওয়ার নির্ধারিত ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার নির্দেশ রয়েছে শিা মন্ত্রণালয়ের। ১ আগস্ট দুই মাস পূর্ণ হলে সে অনুযায়ী আগস্টের শুরুতেই ফল প্রকাশ হওয়ার কথা।
অধ্যাপক তাসলিমা বেগম বলেন, শিা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
শিা মন্ত্রণালয় জানায়, এবার দেশের দুই হাজার ২৮৮ কেন্দ্রে অনুষ্ঠিত পরীায় অংশ নেয় ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিার্থী। এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী।
গত বছর নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন পরীার্থী অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার পরীার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন।
মোট পরীার্থীদের মধ্যে এইচএসসিতে আট লাখ ২৩ হাজার ২৪১ জন। আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে চার হাজার ৬০৫ জন।
ঢাকার বাইরে এবারো বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিার্থী পরীায় অংশ নেয়।

এবার বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীা হয়। গত বছর শুধু বাংলা প্রথম পত্রের পরীা সৃজনশীল প্রশ্নে হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫