Skip to content

শ্যামগঞ্জে মালবাহী ট্রেনের ৪বগি লাইনচ্যুত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ॥ ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের নিকটে মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে।  বৃহস্পতিবার সকাল পোনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মালবাহী ট্রেনটি গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল সন্নিকটে এলে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন দূর্ঘটনাস্থলে পৌঁছেনি। সকাল ৯টা ১০মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশন থেকে কেয়াওয়াটখালি থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেনটি দূর্ঘটনাস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫