Skip to content

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর কোনাবাড়ি শিল্প এলাকার একটি তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে কোনাবাড়ি শিল্প এলাকার এমএম নিটওয়্যার নামক এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত তলা বিশিষ্ট এম এম গার্মেন্ট কারখানার আট তলায় টিনসেডে অবস্থিত গোডাউনে হঠাৎ করে জানালা দিয়ে আগুনের ধোঁয়া বের হতে থাকে। আগুন দেখে শ্রমিক ও কর্মচারীরা তাড়াহুড়ো করে নিচে নামতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর ও কালিয়াকৈর স্টেশনের ৪টি ইউনিট ১ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে পোশাক কারখানার মালপত্র ছিল।
গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫