Skip to content

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিার্থীরা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসকাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল পদ্ধতির ভুক্তভোগী শিার্থীবৃন্দের ব্যানারে সংপ্তি সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
শিার্থীরা বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রমোশনে সর্বনিম্ন গ্রেড বাতিলের দাবি মেনে না নিলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, “প্রমোশনে নির্ধারিত সর্বনিম্ন গ্রেড পয়েন্ট (প্রথম বর্ষে ১.৭৫/২য় বর্ষে ২.০০/ ৩য় বর্ষে ২.২৫) বাতিল করতে হবে। কলেজের বর্তমান শিা আয়োজনে অটো প্রমোশন বাতিল করা যাবে না।”
এছাড়া এক বিষয়ে পাশ করলে প্রমোশন দিয়ে স্পেশাল মানোন্নয়ন পরীার ব্যাবস্থা করার দাবি জানিয়েছেন।
আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ বলেন, “সারা দেশের সব কলেজে গড়ে অর্ধেকের বেশি শিার্থীর ফলাফল ‘নট প্রমোটেড’। দুই-তৃতীয়াংশের বেশি ছাত্র চলতি বছর সেশন জটের শিকার হচ্ছে। সৃজনশীল পদ্ধতির পরিণাম আমরা কড়ায়গণ্ডায় পাচ্ছি। এর থেকে প্রতিকারের জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন থামবে না।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫