বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত কেরাক এলাকার ইসলামিক নেতারা নারীদের কোন পুরুষ সঙ্গী ছাড়া বাজারে যাবার েেত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খায়বার পাখতুনখোয়া প্রদেশের কেরাক জেলার উলেমা কমিটি বলেছে কবল ভাই বা পুত্রের মতো ঘনিষ্ঠ পুরুষ আত্মীয়ের সঙ্গে থাকা নারীদেরই বাজার বা মাকের্টে ঢোকার অনুমতি দেয়া হেব। একটি টেলিভিশন চ্যানেলের রিপোর্টে বলা হয়েছে কেরাকের একটি মসজিদে অনুষ্ঠিত বৈঠকেই এসব নির্দেশ দেয়া হয়েছে। জামিয়াত ইলেমা-ই- ইসলামের সাবেক নেতা হাফিজ ইবনে আমিনের নেতৃত্বে বৈঠকে বলা হয়েছে মাকের্টে নারীরা একা একা ঘুরে বেড়িয়ে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। ধর্মীয় নেতারা স্থানীয় প্রশসান এবং পুলিশের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আহবান জানান। কিন্তু প্রশাসন এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে ধর্মীয় নেতারা একাকী কোন নারী বাজারে এলে দোকানদারদের তাদের কাছে পণ্য বিক্রি না করার আহ্বান জানিয়েছেন।
পুরুষ সঙ্গী ছাড়া বাজারে যাওয়া নিষিদ্ধ
আপডেট :July 21, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
