স্টাফ রিপোর্টার ॥ শেয়ারবাজারে তিগ্রস্ত ুদ্র বিনিয়োগকারীদের সরকার ঘোষিত তহবিল থেকে ৮% সুদে ঋণ সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়েছে নীতিমালায়। এ ছাড়া তহবিল পরিচালনায় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সার্ভিস চার্জ হিসেবে ২% দেয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে ঋণ ফেরতে ব্যর্থ প্রতিষ্ঠানকে জরিমানা ছাড়াও নিবন্ধন সনদ বাতিলের মতা দেয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থাকে। গত বৃহস্পতিবার শেয়ারবাজারে তিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সরকার ঘোষিত তহবিল পরিচালনায় নীতিমালা প্রণয়নের জন্য গঠিত ৫ সদস্যের কমিটি এ প্রস্তাব দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৭ই জুলাই অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে তিগ্রস্ত ুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার ঘোষিত তহবিল পরিচালনায় নীতিমালা প্রণয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার ওই কমিটির জমা দেয়া নীতিমালা অনুমোদনের পরই আইসিবিকে পুনঃঅর্থায়নের প্রথম কিস্তি বাবদ ৩০০ কোটি টাকা প্রদান করা হবে। এ তহবিলের সামগ্রিক তদারকি বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির মধ্যে সমঝোতা অনুযায়ী গঠিত ‘তদারকি’ কমিটির ওপর ন্যস্ত থাকবে। এ কমিটির ছাড়পত্রের ভিত্তিতে তহবিলে অর্থ স্থানান্তর করবে বাংলাদেশ ব্যাংক। চলতি মাস থেকে প্রতি মাসে ৩০০ কোটি টাকা করে সমান ৩ কিস্তিতে এ অর্থ প্রদান করা হবে। নীতিমালা অনুযায়ী, তহবিলের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে আইসিবিকে। সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে শুধু প্রণোদনা প্যাকেজ প্রণয়ন কমিটি কর্তৃক নির্ধারিত তিগ্রস্ত ুদ্র বিনিয়োগকারীদের মধ্যে ঋণ পুনঃতফসিলীকরণ অথবা নতুন ঋণ বিতরণের জন্য মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকারদের তহবিল থেকে ঋণসহায়তা প্রদান করবে আইসিবি। আইসিবি’র ব্যবস্থাপনায় ‘পুঁজিবাজারে তিগ্রস্ত ুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ ৪% সুদে এ অর্থ পাবে। আইসিবি সার্ভিস চার্জ হিসেবে ২% কেটে রেখে মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকারদের ৬% সুদে তহবিল সরবরাহ করবে। আর মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকাররা শেয়ারবাজারে তিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে ৮% সরল সুদে ঋণ পুনঃতফসিল বা নতুন ঋণ প্রদান করবে। ঋণপ্রাপ্তিতে বোর্ড রেজুলেশনসহ সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজকে আইসিবি’র কাছে আবেদন করতে হবে। আবেদনে এসব প্রতিষ্ঠানের তিগ্রস্ত হিসাবগুলোয় ২০১১ সালের অর্জিত সুদের ৫০% মওকুফের প্রত্যয়নপত্র, অবশিষ্ট ৫০% একটি সুদবিহীন ব্লক হিসেবে স্থানান্তরের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সমপ্রতি শেয়ারবাজারে তিগ্রস্ত ুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকারের ঘোষিত প্রণোদনা স্কিম বাস্তবায়নের ল্েয তহবিল গঠনের জন্য বাজেট বরাদ্দ প্রদান ও প্রথম কিস্তির অর্থছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ উদ্যোগ নেয়।
তিগ্রস্ত ুদ্র বিনিয়োগকারীরা ৮% সুদে ঋণ সুবিধা পাবেন
আপডেট :July 22, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
