Skip to content

সস্তা খাবারের যুগ শেষ!

আন্তর্জাতিক ডেস্ক ॥ বর্তমান বিশ্বে খাবারের যোগান ও চাহিদার যে হাল তাতে সস্তা খাবারের যুগ শেষ। এমন ভীতিকর মন্তব্য করেছেন ব্রিটেনের সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেসকোর প্রধান নির্বাহী ফিলিপ কার্ক।
রোববার তিনি ব্রিটিশ দৈনিক দ্য অবজারভারকে বলেন, ‘বিশ্বে খাদ্য সরবরাহে যেভাবে চাপ পড়ছে তাতে খাবারের দাম বেড়ে যাওয়া অবধারিত।’ তিনি বলেন, ‘এটা চাহিদা ও যোগানের মৌলিক নীতি।’
তিনি দাবি করেন, ক্রেতারা এখন ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ এমন অফারে খুব আগ্রহ দেখান না। তার চেয়ে বরং তারা নিজের অভ্যাস মতোই কিনতে পছন্দ করেন।
অবশ্য সাম্প্রতিক এক জরিপেও এমন প্রবণতা ল্য করা গেছে। সাধারণ ক্রেতারা সরাসরি কৃষক বা খামারিদের কাছ থেকে আনা খাবার বেশি দামে কিনতে চান। সুপার মার্কেটওয়ালাদের পকেটে তাদের খাবারের বিনিময়ের টাকা যাক এটা তারা পছন্দ করেন না।
প্রিন্সেস কান্ট্রিসাইড ফান্ড নামে একটি প্রতিষ্ঠানের ওই জরিপে আরো দেখা গেছে, ব্রিটেনে ৮০ শতাংশ মানুষ মনে করে, ব্রিটিশ পণ্য কেনা উচিৎ।
তবে কার্কের মন্তব্য কম গুরুত্ব বহন করে না। কারণ কর্মজীবী মানুষ হাতের নাগালে সবকিছু পেতে সুপার মার্কেটেই বেশি যায়। আর কার্ক ব্রিটেনের সবচেয়ে বড় সুপার মার্কেটটি পরিচালনা করেন।
তার বক্তব্য হলো, বৈশ্বিক চাহিদা বৃদ্ধির কারণে খাবারের দামে পরিবর্তন আসতে বাধ্য। সামনে চাহিদা আরো বাড়বে ফলে সরবরাহ ব্যবস্থায় চাপও বাড়বে।
তিনি বলেন, ‘আমার মতে, দীর্ঘ মেয়াদে খাবারের দাম এবং মানুষের আয়ের অনুপাত ভালো রকমই বাড়বে। আর সে মতোই আমাদের প্রস্তুতি নিতে হবে। যদি বেশি বেশি খাদ্য উৎপাদন করা না যায় তাহলে স্বাভাবিকভাবেই দাম বাড়বে। এটা চাহিদা-যোগানের মৌলিক নীতি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫