Skip to content

লক্ষ্মীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি ॥ লক্ষ্মীপুর রামগঞ্জের লামচর গ্রামে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিএনপির দুই পরে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পরে অন্তত ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে।
রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয় বলে প্রত্যদর্শীরা জানিয়েছে।
রামগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীপুর (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও    রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিমউদ্দীন আহম্মেদের গাড়িতে হামলা, ভাংচুর ও চালককে আহত করার প্রতিবাদে রাত ৯টার দিকে মিছিল বের করে তার সমর্থকরা। মিছিলটি লামচর গ্রামে পৌঁছালে  বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সমর্থকরা মিছিলে হামলা চালায়।
এসময় দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়। আহতদের মধ্যে নাসির হোসেন ও সোহানকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জে গত কয়েকদিন ধরেই নাজিমউদ্দীন ও জিয়াউল হক গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫