ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহের নান্দাইলে কামালউদ্দিন (৪৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আউটারগাতি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।কামালউদ্দিন নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি।
স্থানীয়রা ও নান্দাইল থানা পুলিশ সূত্র জানায়, রোববার রাতে বাড়ি থেকে উপজেলার বনাটি বাজার এলাকায় যাওবার পথে দুর্বৃত্তরা কামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তবে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম।তিনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নান্দাইলে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আপডেট :July 22, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
