বিনোদন ডেস্ক ॥ নব্বই দশকের আলোচিত সেক্স সিম্বল অভিনেত্রী মমতা কুলকার্নি। বলিউডের একসময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি দীর্ঘদিন ধরেই মিডিয়া থেকে অনেকটাই দূরে অবস্থান করছেন। মিডিয়া সংশ্লিষ্ট কোনো কাজও করছেন না বলে তেমন কোনো আলোচনাতেও নেই তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে শুধু ভারতীয় মিডিয়া নয়, তার আশপাশের মিডিয়াতেও মমতা কুলকার্নিকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে সবাই। আর তা হলো ৯০ দশকের এই জনপ্রিয় অভিনেত্রী হিন্দু ধর্ম থেকে মুসলিম হতে যাচ্ছেন। বছর দুয়েক আগে তার স্বামীও মুসলিম ধর্মে দীক্ষিত হন। খোলামেলা উপস্থিতির মাধ্যমে বলিউডে হৈচৈ ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী
সম্প্রতি এক সাক্ষাত্কারে শুধু ভারতীয় মিডিয়া নয়, তার আশপাশের মিডিয়াতেও মমতা কুলকার্নিকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে সবাই। আর তা হলো ৯০ দশকের এই জনপ্রিয় অভিনেত্রী হিন্দু ধর্ম থেকে মুসলিম হতে যাচ্ছেন। বছর দুয়েক আগে তার স্বামীও মুসলিম ধর্মে দীক্ষিত হন। এবার তিনিও হবেন। ওই সাক্ষাত্কারে বলেন, ‘আমি এখন পরিপূর্ণভাবে নিজের ব্যবসা ও ধর্ম নিয়েই ব্যস্ত। আমি জানার চেষ্টা করছি মানুষের মূল গন্তব্য কোথায়? আমরা আসলে কী? আমাদের কী করা উচিত। আর সেই জায়গা থেকেই আমি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আবারও চলচ্চিত্রে ফেরা এমন প্রসঙ্গে মমতা বলেন, ‘ঘি ফিরে গিয়ে দুধ হতে পারে, ঋষি বাল্মিকি বদলে আগের ভিল্লা হতে পারে এবং আমার প্রিয় নায়ক শাহরুখ, আমির ও সালমান বদলেও যেতে পারে কিন্তু মমতাকে আর মিডিয়ার পর্দার সামনে পাওয়া যাবে না। এটা একেবারেই অসম্ভব।’
উল্লেখ্য, মমতা কুলকার্নি অভিনীত ছবিগুলোর মধ্যে ‘আশিকি আওয়ারা’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিভীর’, ‘করন অর্জুন’, ‘সাবসে বড়া খিলাড়ি’, ‘বাজি’, ‘চায়না গেট’, ‘ঘাতক :লেঠাল’সহ বহু ছবি ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবসা সফল হয়। এ পর্যন্ত বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম ও কানাড়ি শিল্পে প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০২ সালে তার সর্বশেষ চলচ্চিত্র ‘কাভি তুম, কাভি হাম’ মুক্তি পায়ভারতীয় একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মমতা বলেছেন, কিছু লোক জন্মগ্রহণ করে আরাম-আয়েশ বা ভোগ-বিলাসের জন্য, আর কিছু মানুষ জন্মে সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায়। মনে হয়, স্রষ্টাকে পাওয়া আমার জন্য জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন শাহরুখ, সালমান বা আমির খান এখন আমার জীবনের স্বপ্নের নায়ক নন, আমার স্বপ্নের নায়ক হলেন প্রথমত আমার বাবা এবং সব ধর্মের সাধকরা। খবর :উইকি নিউজটাইম, হিন্দুস্তান টাইমস, এই সময় অনলাইন।
মুসলিম হচ্ছেন মমতা কুলকার্নি
আপডেট :July 22, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
