বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী মাহি গিল একজন মদ্যপ নারীর ভূমিকায় অভিনয় করছেন তাঁর পরবর্তী ছবি ‘গ্যাংস অব ঘোস্ট’-এ। সতীশ কৌশিক পরিচালিত এ ছবির শুটিং হচ্ছে সুরাটে।
২০১২ সালের কলকাতার সুপারহিট ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির স্বত্ব কিনে নিয়ে নির্মিত হচ্ছে ‘গ্যাংস অব ঘোস্ট’। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন ভারতীয় একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘ছবিতে মাহি মদ্যপ এক অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করছেন।
এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে, মাহি খুবই ভালো কাজ করছেন। এরই মধ্যে ছবিটির ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে।’ টানা বেশ কয়েকটি সিরিয়াস চরিত্রের পর এবারই প্রথম মাহি কমেডি চরিত্রে অভিনয় করছেন এ ছবিতে।
