বাংলাভূমি ডেস্ক ॥ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ নতুন করে সিরিয়া থেকে সন্ত্রাসী এবং উগ্রপন্থিদেরকে বের করে দিতে সরকার এবং বিরোধীদেরকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে লেবাননে ৬ লাখ ২৫ হাজারেরও বেশি সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন। তারা সেখানে ত্রাণ সহযোগিতা পাচ্ছেন। সিরিয়ার অর্থ বিষয়ক উপপ্রধানমন্ত্রী কাদরি জামিলের সঙ্গে মস্কোতে এক বৈঠকের শুরুতে ল্যাভরভ বলেছেন উগ্রপন্থিদের বহিষ্কারের ব্যাপারে দুপরে এক সঙ্গে কাজ করার ল্েয গত মাসে উত্তর আয়ারল্যান্ডে যে ঐকমত্য হয়েছিল সেটাই প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রধান আলোচ্যসূচি হওয়া উচিত। তিনি বলেন আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিরিয়া সরকারের মতো বিরোধীদের একটি উল্লেখযোগ্য অংশও এখনও এ ধরনের কোন প্রস্তুতির কথা জানায়নি। সিরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রোপটে জামিল এখন রাশিয়া সফরে রয়েছেন। সিরিয়া সরকারের প থেকে এ ধরনের সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছে প্রকাশ করা হয়েছে। জামিল বলেছেন দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অর্থনীতিকে সহযোগিতা করতে ঋণ দেয়ার ব্যাপারেও আলোচনা করা হচ্ছে। এ ব্যাপারে এ বছরের শেষ নাগাদ একটি চুক্তি স্বারিত হতে পারে বলে জামিল জানিয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে লেবাননে সমপ্রতি ১৩ হাজার সিরীয় শরণার্থী নিবন্ধন করায় এখন নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। ৯৫ হাজারেরও বেশি শরণার্থী তাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপোয় রয়েছেন। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে সহযোগিতা চেয়েছে লেবানন। এতো বিপুল সংখ্যক সিরীয় শরণার্থীর ত্রাণের ব্যবস্থা করতে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে লেবানন সরকারকে। এদিকে এ বছরের শেষ নাগাদ শরণার্থী সংখ্যা ১০ লাখ ছাড়াবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান অ্যান্টোনিও জানান, গত মাসে লেবাননে যে সংখ্যক সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন, সেটা লেবাননের ২৫ শতাংশ জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। ফলে লেবানন সরকার ও জনগণের ওপর শরণার্থীর এ সংখ্যা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে।
সিরিয়া থেকে উগ্রপন্থিদের বহিষ্কারের আহ্বান, লেবাননে শরণার্থী সংখ্যা ৬ লাখ ২৫ হাজার
আপডেট :July 23, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
