বাংলাভূমি ডেস্ক ॥ চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৫৪ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদেরকে প্রদেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের যে পরিসংখ্যান দেয়া হয়েছে, তা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। ৩৮০টিরও ভবন ধসের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপ। ৫ হাজার ৬০০ ঘরবাড়ি ব্যাপকভাবে তিগ্রস্ত হয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে। টেলিফোন ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বহু স্থানে সড়কে বড় ধরনের ফাটল দেখা দেয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯৮ ও ভূপৃষ্ঠের ৬ মাইল গভীরে ছিল এর উৎস। অবশ্য চীনের ভূমিকম্প পর্যবেন সংস্থা বলছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ ও এরপর আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৫ দশমিক ৬ মাত্রার। ভূমিকম্প-আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে ৯০ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছিলেন।
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৪
আপডেট :July 23, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
