Skip to content

নতুন মুদ্রানীতি ঘোষণা কাল

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল চলতি অর্থবছরের (২০১৩-১৪) প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাসান জামান। তিনি বলেন, মুদ্রানীতি ঘোষণার প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। হাসান জামান জানান, মুদ্রানীতির প্রধান ল্য হচ্ছে- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কাঙিত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জনের কৌশল নির্ধারণ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার ঘোষিতব্য মুদ্রানীতি আগের আদলেই থাকছে। অর্থাৎ গেল বছরের মতো সমপ্রসারণমূলকই হবে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ চাঙ্গা রাখা, সামগ্রিক মুদ্রা প্রবাহ বাড়ানো ও ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেয়া বৃদ্ধির কৌশল নেয়া হচ্ছে। জানা গেছে, গত জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের ব্যাংকগুলো থেকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ১১.৮% প্রবৃদ্ধি হয়েছে। বিদেশ থেকে বেসরকারি খাতের নেয়া ঋণ হিসাব করলে প্রবৃদ্ধি দাঁড়াবে ১৩.৬%। রেমিটেন্স ও রপ্তানি আয় প্রবাহ ইতিবাচক থাকায় এবং আমদানি নেতিবাচক থাকার পরও গত ছয় মাসে লেনদেনের ভারসাম্য ইতিবাচক ছিল, যার প্রভাব বৈদেশিক মুদ্রার বিনিময় হারে পড়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫