Skip to content

সামাজিক বাণিজ্য আন্দোলনে যোগ দিয়েছে ইউএসএইড

বাংলাভূমি ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেয়ার ল্েয ওয়াশিংটনে সমঝোতা স্মারক স্বারিত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ইউএসএইড-এর প্রশাসক ড. রাজ শাহ। ২২শে জুলাই এ সমঝোতা স্মারক স্বারের সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএসএইড-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বিশ্বের দরিদ্ররা যে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে সহায়তার জন্য ইইএসএইড ও ইউনূস সোশ্যাল বিজনেসের (ওয়াইএসবি) মধ্যে অভিন্ন ল্েয ওই চুক্তি স্বারিত হয়। সামাজিক েেত্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে একই সঙ্গে কাজ করবে ইউএসএইড ও ওয়াইএসবি। ওয়াইএসবি’র সদর দফতর ফ্রাংকফুর্টে। সেখান থেকে বিশ্বজুড়ে সামাজিক বাণিজ্যের গতি আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সামাজিক বাণিজ্যের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ইউএসএইড ও ওয়াইএসবি’র মধ্যে এই নতুন অংশীদারিত্ব বিশ্বজুড়ে আমাদের সামাজিক বাণিজ্যকে সমর্থন করবে। ইউএসএইডের টেকনিক্যাল সাপোর্ট আমাদের সোশ্যাল বিজনেস ইনকিউবেটর ফান্ডের মাধ্যমে ল্য অর্জনে সহায়ক হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫