Skip to content

ওমরাহ পালনে যাচ্ছেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সৌদি বাদশাহ আব্দুল্লাহর আমন্ত্রণে সৌদি আরবে গেছেন খালেদা জিয়া। সেখানে তিনি ওমরাহ পালন করবেন।

লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানেরও স্ত্রী ও কন্যাসহ ওমরা হজে যোগ দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সৌদি বাদশাহর মেহমান হিসেবে মদিনার রাজকীয় দারুল আমান প্রাসাদে অবস্থান করবেন খালেদা জিয়া। সৌদি বাদশাহর একটি ইফতার পার্টিতেও খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে সৌদি প্রবাসীদের ইফতার পার্টিতে যোগদানের কর্মসূচি রয়েছে তার।

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন- তার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী ও দুই সন্তান, সহকারী ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের সৌদি আরব বিষয়ক বিশেষ দূত মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, গাজীপুরের মেয়র অধ্যাপক এমএ মান্নান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান এমপি, বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাবেক ছাত্র নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিব উর রশিদ হাবিব প্রমুখ বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫