Skip to content

গাজীপুরে পানিতে ডুবে নানা-নাতনীসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে পানিতে ডুবে নানা-নাতনীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন আব্দুল খালেক (৬০) ও নাতনি সাথী আক্তার (১৪)। মৃতদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১ টার দিকে নীলেরপাড়া এলাকায় বাড়ির পাশে বিলে তাল কাঠের (কোনদা) নৌকায় করে ঘাস কাটতে গিয়ে পানিতে ডুবে দাদা- নাতনীর মৃত্যু হয়।
নিহত খালেকের ছোট ভাই আবদুল আজিজ শেখ জানায়, সকালে তার বড়ভাই আবদুল খালেক বিলে কোনদা নিয়ে ঘাস কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার নাতনি সাথী শাপলা তুলে দেয়ার বায়না ধরে ওই কোনদায় ওঠে। তারা শাপলা ফুল উঠানোর সময় হঠাৎ কোনদাটি উল্টে যায়। এতে দু,জনই পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সকালে মহানগরীর কাউলতিয়ায় শিশু নাফিজ পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫