Skip to content

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তানের কোয়েটা শহরের শিয়া হাজারা অধ্যূষিত অঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬০ জন।
নিহতদের মধ্যে নয়জন নারী রয়েছেন।
রোববার রাতে আলী ইবন-আবু-তালিব ইমামবড়গার কাছে আত্মঘাতী এ হামলা চালানো হয়। পুলিশের ডিআইজি (তদন্ত) সৈয়দ আহমদে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে, লস্কর-ই-ঝঙ্গভি নামে একটি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেছে। সংগঠনটির পক্ষে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তি একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানায়, তারা হাজারা টাউনে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।
অপরদিকে, শহর পুলিশের কর্মকর্তা মীর জুবায়ের মাহমুদ সাংবাদিকদের জানান, হামলার সময় ইমামবড়গাতে অনেকেই নামাজ পড়ছিলেন।
তিনি জানান, আত্মঘাতী বোমা হামলাকারীর ইমামবড়গাতে হামলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা রক্ষায় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা বাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারীকে বাধা দিলে তিনি বোমা বিস্ফোরণ ঘটান।
তিনি আরো জানান, হামলাকারীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে স্প্রিন্টার বিদ্ধ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫