স্টাফ রিপোর্টার ॥ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের সাংগঠিনক সম্পাদককে ওমর ফারুককে কুপিয়ে আহত করেছে সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুম গ্রুপের কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাধারণ সম্পাদক গ্রুপের আটজনকে আটক করেছে।
রোববার রাত সোয়া ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুমের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছিলেন ওমর ফারুক। আর এ কারণে রাত সোয়া ১১টার দিকে সে ও তার সহযোগীরা ফারুককে একা পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ফারুক গ্রুপের কর্মীরা এসে তাকে হাসপাতালে ভর্তি করেন।
ওমর ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে তার গ্রুপের কর্মীরা জানিয়েছেন।
এদিকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মারগুব শহিদ জানান, রোববার রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে পলিটেকনিকে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা পলিটেকনিকে প্রতিপক্ষের হাতে ছাত্রলীগ নেতা আহত
আপডেট :July 1, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
