Skip to content

২ মাসের মধ্যে উন্মুক্ত হচ্ছে মুদ্রা জাদুঘর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মুদ্রা সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে মিরপুরে একটি মুদ্রা জাদুঘর স্থাপন করা হয়েছে। এখানে ৬০০ বছরে পুরোনো থেকে বর্তমান সময়ের মুদ্রা সংরক্ষণ করা হয়েছে। এই জাদুঘর আগামী দুই মাসের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
রোববার সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘কয়েনস ফর্ম বাংলাদেশ’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অনুষ্ঠানটির আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘মুদ্রা একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক। এর মাধ্যামে ওই সময়ের ইতিহাস, ঐতিহ্য, জীবনধারণ, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়।’
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই বাংলাদেশের বিজয় ও স্বাধীনতা দিবসের সিলভার জুবলি,১৯৯২ সালের সামার অলিম্পিক গেমস ও ব্যাংলাদেশ ব্যাংকের সিলভার জুবলি উপলক্ষে নতুন মুদ্রা মুদ্রণের চেষ্টা চালাচ্ছে। এছাড়া মুদ্রাগুলোতে জাতীয় কবি কাজী নজরুল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লোগো ব্যবহার প্রক্রিয়াধীন রয়েছে।
গভর্নর বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোকে রেগুলেটরির পাশাপাশা মানবিক ব্যাংকে রূপান্তরের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের সহায়তায় ১০০ কোটি টাকারও উপরে ব্যাংকগুলোর পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে।’
আতিউর বলেন, ‘করপোরেট স্যোসাল রেসপন্সিবিলিটির (সিএসআর)আওতায় ২০১২ সালে ব্যাংকগুলো ৩০০ কোটি টাকার বেশি খরচ করেছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ‘বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ড. আনিসুজ্জামান,স্ট্যান্ডার্ড চার্টার্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাকেব, ন্যামফিয়ার প্রধান নির্বাহী কারুনান বড়ুয়া, ‘কয়েনস ফর্ম বাংলাদেশ’ বইটির লেখক প্রফেসর একেএম শাহনেওয়াজ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫