Skip to content

স্কলারশীপের সুযোগ দিচ্ছে লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য নতুন স্কলারশীপ সুযোগ দিচ্ছে লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যাপলয়।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ স্কলারশীপ ঘোষণা করেন লন্ড মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচালক মার্ক বিকারটন।
তিনি বলেন,আগামী সেপ্টেম্বর সেশনে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এ স্কলারশীপ দেয়ার ঘোষণা দেয়া হবে। প্রাথমিক অবস্থায় বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এ স্কলারশীপের সংখ্যা থাকছে ২০ টি।
মার্ক বিকারটন বলেন, এ পর্যন্ত বাংলাদেশে বহু মেধাবী শিক্ষার্থী লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বিশ্বের বিভিন্ন দেশে সম্মনজনক পেশায় দক্ষতার সঙ্গে কাজ করছে। গত দশ বছরে বাংলাদেশের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী উচ্চতর ডিগ্রী নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ এ্যালামনাই এসোসিয়েশনের সাধরণ সম্পাদক তানজিম আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহান ও বিশ্ববিদ্যালয়ের স্থানীয় প্রতিনিধি কে এম মাজহারুল ইসলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫