ঢাকা: সানি লিওন যখন মহেশ ভাটের জিসম ২ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন তখন তাকে অসম্ভব রকম সমালোচনার স্বীকার হতে হয়। অভিযোগ করা হয় ভারতের মতো রক্ষণশীল সমাজে তিনি পর্নোগ্রাফী প্রচার করছেন। কারণ তিনি একজন আন্তর্জাতিক পর্নো তারকা। সেসময় এ জাতীয় সমালোচনা তাকে খুব ব্যথিত করে তুললেও তিনি কিন্তু সবাই তাকে যেভাবে চিন্তা করেছিলো তার থেকে ভিন্ন ভাবেই পুরো ব্যাপারটিকে দেখেছেন।
সম্প্রতি ভারতীয় এক শীর্ষস্থানীয় দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার সময় সানি জানান, তিনি তার অতীত নিয়ে মোটেও লজ্জা পান না। অতীতে তিনি একজন পর্ণো অভিনেত্রী ছিলেন বলেই আজকে তিনি ভারতীয় চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, এটা যদি আমার অতীত না হতো, তবে আজকে আমি যা, সেটা হওয়া সম্ভব হতো না। আমি এর জন্য মোটেও লজ্জা পাইনা কারণ এটাই আমাকে ভারতে টেনে এনেছে। আমি যদি খুব সাধারণ ভাবে আসতাম, আমার যদি কোন অভিজ্ঞতা না থাকতো তবে দর্শকদের মাঝে আজকে আমার যে জনপ্রিয়তা, তা পেতাম না।
অতীত নিয়ে লজ্জা পান না সানি লিওন
আপডেট :July 1, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
