Skip to content

জিসিসি নির্বাচনঃ আজমত উল্লাহ’র পক্ষে শ্রমিকলীগের গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের পক্ষে গণসংযোগ করেছে জাতীয় শ্রমিকলীগ।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় শ্রমিকলীগ টঙ্গী বাজার ও ধীরাশ্রম এলাকায় গণসংযোগ করে দোয়াত কলম প্রতীকে ভোট চান।
জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি শুকুর মাহমুদের নেতৃত্বে টঙ্গী বাজার ও ধীরাশ্রম এলাকায় কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ ও জেলা শ্রমিকলীগ নেতা এম.এইচ নোমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে যোগ দেন।
এছাড়া শ্রমিকলীগের নেতা কর্মীরা সিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫