Skip to content

‘মাংগালা কাউবয়’-ছবিতে নববর্ষের গান

মালয়েশিয়ার ‘মাংগালা কাউবয়’ ছবিতে অভিনয়ের জন্য গত ১০ জুন ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের মডেল ও অভিনেতা নিরব। মালয়েশিয়ার চলচ্চিত্র নির্মাতা সংস্থা ‘প্রডিজি মিডিয়া এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে ১১ তারিখ থেকে মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে টানা শুটিং করছেন তিনি। এবার ছবিটির শেষ দৃশ্যে একটি গানের শুটিং করেছেন এই অভিনেতা।

‘শুভ নববর্ষ, আপনি খুশি..’ শীর্ষক এই গানটির শুটিং এ অংশ নেবার সময় নিরবের বিপরীতে ছিলেন সিংগাপুরের টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা আতিকা সোহাইমি।

এ বিষয়ে নিরব মালোয়েশিয়া থেকে ফোনে বাংলানিউজকে বলেন, ‘‘ গত ৪ জুলাই আমরা গানটির শুটিং করেছি। আমার পরনে ছিল পাঞ্জাবী। মোট পাঁচটি দেশের সাব-টাইটেলে গানটি থাকছে। এ ছবিতে আমি মূলত মালোয়িশাতে যাওয়া একজন বাংলাদেশী শ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। আগামী ৮ জুলাই ছবিটির শুটিং শেষ হলে দেশে ফিরব বলে আশা করছি।’’

‘মাংগালা কাউবয়’ এর শুটিং হচ্ছে মালোয়েশিয়ার পুচং, সেরামবান, কালাং বন্দরসহ বিভিন্ন ফ্যাক্টরীর লোকেশনে। ছবিটির প্রযোজক ফ্রেড এবং নির্মাতা নেইম উই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫