Skip to content

হঠাৎ পাল্টাতে পারে রাজনৈতিক দৃশ্যপট: ওবায়দুল কাদের

জেলা প্রতিনিধি ॥
চাঁদপুর: রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে অনেক সময় অনেক কিছুই ঠিকমতো  হচ্ছে না বলে ধারনা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।গত ফেব্রুয়ারি থেকেই রাজনৈতিক দৃশ্যপট ও প্রোপট পরিবর্তন হয়েছে। তবে যেকোনো সময় হঠাৎ করেই পাল্টে যেতে পারে রাজনীতির দৃশ্যপট ।

১০ আগষ্ট শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নির্মাণাধীন দুটি ব্রিজের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, “ঈদে স্বস্তিতে লোকজন বাড়ি ফিরলেও ঈদের পর হরতালের কারণে কর্মস্থলে ফেরা নিয়ে মানুষের মনে আতঙ্ক ও দুশ্চিন্তা কাজ করছে। এ দুশ্চিন্তা নিয়ে আমরা নিজেরাও দুশ্চিন্তাগ্রস্ত।”

ঈদের পরবর্তী হরতাল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, “যারা হরতাল ডেকেছে, আমরা তাদের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানাতে পারি। তবে আমরা হরতাল বন্ধ রাখতে জোর করতে পারি না। তা ছাড়া হরতালের ব্যাপারে আইনগত কোনো বাধা-নিষেধ নেই। এ কারণে কোনো আইনও প্রয়োগ করা যাচ্ছে না।”

তিনি বলেন, “আমাদের এখন কাজ হবে দেশের মানুষকে আমাদের উন্নয়ন ও আচার-আচরণ দিয়ে মন জয় করা। এ মন জয় করতে পারলেই জনগণের যে মনের অবস্থা, এটার পরিবর্তন হতে পারে।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫