বাংলাভূমি২৪ ডেস্ক ॥
কক্সবাজার : কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন (৪২) নামে আরও একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি-নিহত বেলাল মানবপাচারকারী চক্রের সদস্য। এনিয়ে গত পাঁচ দিনে জেলায় ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন পাঁচ মানবপাচারকারী নিহত হলো।
সদর উপজেলার ঈদগাঁওয়ের মেহেরঘোনা এলাকায় মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাউয়ার পাড়া এলাকার মোহাম্মদ মোস্তাকের ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও’র মেহেরঘোনায় মানবপাচারকারীর আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মানবপাচারকারীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।’
তিনি বলেন, ‘এক পর্যায়ে মানবপাচারকারীরা পিছু হঠলে পুলিশ ঘটনাস্থল থেকে বেলাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।’
নিহত বেলাল হোসেন জেলার শীর্ষ মানবপাচারকারীদের অন্যতম বলেও জানান ওসি।
এর আগে জেলার উখিয়া ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন চার মানবপাচারকারী নিহত হয়েছেন।
উখিয়ায় রবিবার ভোরে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাফর মাঝি (৪৫) নামে একজন নিহত হয়েছেন। জাফর শীর্ষ মানবপাচারকারী বলে দাবি করেছে পুলিশ।
এছাড়া শুক্রবার ভোরে টেকনাফের বিচ হ্যাচারি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হন। পুলিশের দাবি, তারা মানবপাচারকারী ছিলেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
কক্সবাজারে বন্দুকযুদ্ধে আরও ১ মানবপাচারকারী নিহত
আপডেট :May 12, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
