Skip to content

বাংলাদেশের হাফেজ ফুরকান ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগীতা যোগ দিতে যাচ্ছেন

বাংলাভূমি ডেস্ক ॥
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগীতা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ ইরান যাচ্ছে বিশ্বসেরা শিক্ষাপ্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ ফুরকান উদ্দীন ও তার উস্তাদ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী । আগামী ১৫-০৫-২০১৫ থেকে ২৩-০৫-২০১৫ পর্যন্ত প্রতিযোগীতাটি চলবে। প্রতিবছরের ন্যায় এবারো যেন ১ম স্থান অধিকার করে বাংলাদেশের সুনামকে বিশ্ব দরবারে সমুন্নত করতে পারে, তাই সে দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। উল্লেখ্য আগামী রমজানে সৌদি আরব যাচ্ছে হাফেজ হেলাল উদ্দীন ও তুরস্ক যাচ্ছে হাফেজ সোলাইমান হাওলাদার এবং ইতিপূর্বে অত্রমাদরাসার ছাত্ররা সৌদিআরব, মিশর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই ও জর্দানে একাধিকবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারকরে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে সমুজ্জল করেছে। যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও সৌদি সরকার এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের এ্যাওয়ার্ড তুলে দেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীর হাতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫