Skip to content

কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার ॥
রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদ-প্রাপ্ত আসামীরা হলেন, জেএমবি সদস্য মাসুদ, ইসাক, লিটন, আনসারি ও সাখাওয়াত।

খালাস হওয়া ব্যাক্তির নাম আবু সাইদ।’

এসময় আসামি পক্ষের আইনজীবী বলেন, আদালতের রায়ে সন্তুষ্ট নই। রায় পূর্ণাঙ্গ কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবো

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

এসময় কুনিও হত্যা মামলায় কারাগারে আটক ৫ আসামিকে আদালতে উপস্থিত করা হয়।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, এই হত্যা মামলায় একজন সাফাই সাক্ষীসহ ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। এরপর আসামি ও রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে এই হত্যাকা-ের সঙ্গে আসামিরা সরাসরি জড়িত। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি আশা করছি।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, ‘এই আসামিরাই যে কুনিও হোশি হত্যাকান্ডের সঙ্গে জড়িত, রাষ্ট্রপক্ষ আদালতে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কাজেই আমরা আশা করছি সকলে খালাস পাবেন।’

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী হত্যাকান্ডের নয় মাস পর গত বছরের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। এতে আটজনকে আসামি করা হয়।

চার্জশিটভুক্ত আটজনের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবং সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আর অপর চার্জশিটভুক্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী এখনও পলাতক আছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫