গোলাম মোর্তোজা : যে পরিবহন শ্রমিকরা দেশব্যাপী ধর্মঘট ডেকে মানুষকে জিম্মি করছেন, তাদের নেতা মন্ত্রী। পরিবহন মালিকদের নেতাও মন্ত্রী। কঠিন ভাষায় বললে, জনগণের বিরুদ্ধে ধর্মঘট সরকারই ডেকেছে। নরম ভাষায়, ধর্মঘট ডাকাওয়ালারা সরকারেরই অংশ।
শ্রমিকরা বলে দিচ্ছেন, মানুষ হত্যা করার জন্যে তাদের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া যাবে না। কোন আইনের কোন ধারায় বিচার করতে হবে, কোন ধারায় বিচার করা যাবে না, তাও বলে দিচ্ছেন শ্রমিকরা। আদালত এবং আদালতের বিচারিক ক্ষমতায় তারা বিশ্বাস করেন না। মন্ত্রী শাহজাহান খান বলছেন, শ্রমিকদের আন্দোলন করার অধিকার আছে। সংগঠনের নেতা হিসেব শাহজাহান খানও যে একই মত পোষণ করেন, তা পরিস্কার করে বলেছেন।
এখনও এদেশে আইন, আইনের শাসন নিয়ে কথা হয়। ‘দেশ এগিয়ে যাচ্ছে কোন দিকে?’ ‘দেশ এগিয়ে’ অন্ধকার বাঁশের জঙ্গলে ঢুকে পড়েছে। জঙ্গলের বাঁশে তেল মাখানো। ‘দেশ এগিয়ে’ যাওয়ার অংশ হিসেবে তেল মাখানো বাঁশ বেয়ে উঠার চেষ্টা করছে। বানরের যা হয়েছিল, তারই পুনরাবৃত্তি হচ্ছে।
গোলাম মোর্তোজার ফেসবুক স্ট্যাটাস
