Skip to content

গাজা-ইসরায়েল উত্তপ্ত: রকেট-বিমান হামলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি রকেট নিক্ষেপের পর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, রকেট হামলার জবাব দিতে তাদের যুদ্ধ বিমান গাজায় হামাসের পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, হামলা যেই করুক। যেহেতু গাজা থেকে হামলা চালানো হয়েছে তাই তারা ফিলিস্তিনি হামাসকেই এজন্য দায়ী করছে। ইসলামপন্থি দল হামাস গাজা উপত্যকার শাসন ব্যবস্থা পরিচালনা করে আসছে। ২০১৪ সালের যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে কার্যত যুদ্ধ বিরতি চলছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, গাজায় কোন ধরনের সামরিক অভিযান চালানোর ইচ্ছা বা অভিপ্রায় কোনোটাই আমাদের নেই। কিন্তু আমরা আমাদের দিকে আসা রকেটের সামান্য টুকরাকেও কখনও মেনে নেব না।

তবে হামাস এর মুখপাত্র ফাওজি বারহোউম বলেছেন, ‘প্রতিরোধ ব্যবস্থায়’ কোনও ধরনের আঘাতের কারণে সংকটের বিস্তার ঘটলে তার জন্য ইসরায়েল দায়ী থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫