Skip to content

যৌন হয়রানির দায়ে চাকরি হারালেন ঢাবি শিক্ষক

স্টাফ রিপোর্টার ॥

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বাধ্যতামূলক ছুটিতে থাকার পর এবার চূড়ান্তভাবে চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

চাকরিচ্যুত শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহদাৎ হোসেন।

গত বছরের ২৭ জুন ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিভাগীয় চেয়ারম্যান ও উপাচার্য বরাবর অভিযোগ করেন একই বিভাগের প্রাক্তন দুই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করলে কমিটির প্রতিবেদনের সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে চাকরিচ্যুতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫