Skip to content

যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান শাজাহান খানের

স্টাফ রিপোর্টার ॥

পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকদের যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার (০১ মার্চ) দুপুরে পরিবহন সমিতির মতিঝিল অফিসে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং এ নৌপরিবহন মন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, এটা ধর্মঘট ছিলো না, তাদের কর্মবিরতি ছিল। এখন থেকে এ কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকদের প্রতি যান চলাচল স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঁঙ্গা।

এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ’র  উপস্থিতিতে বৈঠক হয়।

বৈঠকের পর সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫