Skip to content

মিলনায়তন ফাঁকা: বিএনপির অবস্থান কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার ॥
গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত অবস্থান প্রতিবাদ কর্মসূচি রাজধানী ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে। একই সঙ্গে সারাদেশেও এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পিতবার সকাল ১০ টায় এ কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি দুপুর ১২ টা পর্যন্ত চলবে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০ টায় গ্যাসের মূল্য পাঁচগুন বৃদ্ধির প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। তবে কর্মসূচির পর মিলনায়তনের ভিতরে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী উপস্থিত আছেন। এছাড়া মিলনায়তনের বাইরে ১ শ’র অধীক নেতাকর্মী উপস্থিত আছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকাল ১০ টায় এ অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

অবস্থা কর্মসূচিতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ, শামা ওবায়েদ, সৈয়দ এমরান সাহেল প্রিন্স, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫