বাংলাভূমি ডেস্ক ॥
নোয়াখালীতে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে পূর্ব মাইজচড়া গ্রামে আবুল হাশেমের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সেলিম জানান, তিনি হাশেমকে মৃত অবস্থায় পেয়েছেন। তাঁর শরীরের গুলির চিহ্ন রয়েছে।
সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার খবর তিনি শুনেছেন।
