Skip to content

নারীদের বুদ্ধি কম, তাই বেতনও কম হওয়া উচিত : ইইউ পার্লামেন্ট সদস্য

বাংলাভূমি ডেস্ক ॥
নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টে এক সদস্য। ইইউ পার্লামেন্টে পোল্যান্ডের প্রতিনিধি জ্যানুজ করয়িন-মিক্কি নামের ওই পার্লামেন্ট সদস্য বলেছেন, নারীরা দুর্বল, ছোট এবং কম বুদ্ধিসম্পন্ন, তাদের বেতনও কম হওয়া উচিত। খবর বিবিসির।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টনিও তাজানি বলেছেন, সহকর্মীদের সম্পর্কে এ মন্তব্য করে পোলান্ডের ওই সদস্য সংগঠনটির নীতিমালা লংঘন করেছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।

পার্লামেন্টের নীতিমালা অনুযায়ী, কারও সম্পর্কে মানহানিকর, বর্ণবাদী বা ভীতি প্রদর্শনমূলক ভাষা ও আচরণ নিষিদ্ধ। নারীদের সম্পর্কে লজ্জাজনক মন্তব্যের কারণে পোল্যান্ডের এই সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপে পার্লামেন্টের প্রেসিডেন্টকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটস (এসঅ্যান্ডডি) পার্টি।

পার্লামেন্টের গণমাধ্যম অফিস বিবিসিকে বলেছে, এ ধরনের আচরণের শাস্তি তিরস্কার থেকে জরিমানা এবং সাময়িক বহিষ্কারও হতে পারে।

তথ্যসূত্র : যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫