Skip to content

ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সকাল ৮টা ৪০ মিনিটে বিশেষ বিমানÑ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় বেলা তিনটায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়ায় সরকারের প্রতিনিধিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা শেষে মোটর শোভাযাত্রাসহকারে রাজধানী জাকার্তার বিশেষ অঞ্চল সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি এ হোটেলেই অব¯’ান করবেন।

ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে এই আঞ্চলিক জোট গঠিত। আঞ্চলিক জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

তিন দিনের সফর শেষে বুধবার (৮ মার্চ) প্রধানমন্ত্রী জাকার্তার হালিম পারদনা কুসুমা বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ওই দিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫