Skip to content

৩ পার্বত্য জেলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

বাংলাভূমি ডেস্ক ॥
খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বাঙালি ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সোমবার সকাল থেকেই চলা এই হরতালে হরতালের কারণে জেলায় আভ্যন্তরীণ ও দূরপাল্লা সকল সড়কে যানবাহন বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে কয়েকটি জায়গায় পিকেটিংয়ের খবরও পাওয়া গেছে।

রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৮ দফা দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে রোববার হরতালের সমর্থনে রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

রাঙামাটিতে অনুষ্ঠিত মিছিলটি কাঠালতলীর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখা কার্যালয় থেকে বনরূপা ঘুরে আবারও সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আট দফা দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।  এর পরও এ ৮ দফা দাবি পূরণ করা না হলে তিন পার্বত্য জেলা অচল করে দেয়া হবে।

পরীক্ষার্থী, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫