Skip to content

জরুরি অবতরণ ওবায়দুল কাদেরের হেলিকপ্টার

স্টাফ রিপোর্টার ॥

নওগাঁ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে জরুরি অবতরণ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার। সোমবার (৬ মার্চ) সকালে ঢাকা থেকে নওগাঁর একটি দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নে হেলিকপ্টারটি জরুরি অবতরণ।

জানা যায়, দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যোগ দিতে একটি হেলিকপ্টারে করে নওগাঁ যাচ্ছিলেন ওবায়দুল কাদের। তার সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৌঁছার পর হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় দেশিগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আবহাওয়া খারাপ থাকায় এবং মেঘ ও কুয়াশার কারণে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অহতরণ করতে বাধ্য হয়। ৪০ মিনিট পর আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারটি নওগাঁও উদ্দেশে রওনা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫