Skip to content

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩২ বছর।

রোববার (০৫ মার্চ) দিনগত রাত ৯টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে ট্রান্সফরমার থেকে বিকট শব্দে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়লে ওই নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছেলোয়ার-কামিজ রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫