Skip to content

হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর হাজারীবাগের সকল ট্যানারির কার্যত্রুম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এই রুলে গ্যাস পানি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করারও নির্দেশ দিয়েছেন আদালত।

হাজারীবাগ থেকে সব ট্যানারিকে সাভারে স্থাপিত চামড়া শিল্পনগরীতে স্থানান্তরে সরকারের পক্ষ থেকে বেশ কয়েক দফা সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু তারপরও সব কারখানা সরিয়ে নেয়নি কারখানার মালিকরা। কারখানা সরিয়ে না নেওয়ায় হাইকোর্টে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে মালিকদের জরিমানাও করা হয়। কিন্তু জরিমানার সে টাকাও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি কারখানার মালিকরা।

এরই প্রেক্ষিতে গত ৩ জানুয়ারি হাজারীবাগের সব ট্যানারি কারখানা বন্ধে বেলার পক্ষ থেকে আবদেন করা হয়।

আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী।

সে আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার আদালত কারখানাগুলো বন্ধের নির্দেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫