বিনোদন ডেস্ক ॥
আবারও শিরোনামে সালমান৷ এবার পাকিস্তানি অভিনেত্রী রবি পীরজাদা সালমান খানের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন৷ তিনি বলেছেন, সালমানের জন্যই নাকি পাকিস্তানে অপরাধ বেড়ে চলেছে৷ তাঁর ছবির পাক যুবকদের ওপর খারাপ প্রভাব ফেলছে৷
এই পাকিস্তানি অভিনেত্রী আরও বলেন, বলিউডের বেশিরভাগ ছবিতেই অপরাধকে ঘিরে বা তাতে অপরাধমূলক দ্শ্যৃ বেশি পরিমাণে থাকে৷ তাঁর প্রশ্ন এই বলিউডি ছবি ভারতীয় যুবকদের কি শেখাচ্ছে? তাঁর মতে এমন ছবি অপরাধমূলক কাজে ইন্ধন জোগায়৷
মনে করা হচ্ছে, পাকিস্তানি শিল্পীরা বলিউডি তারকা সলমন খানকে টার্গেট বানিয়ে একের পর এক মন্তব্য করে চলেছে৷ উল্লেখ্য, এর আগে, পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারও সলমনকে কটুক্তি করেন, যদিও পরে তিনি ক্ষমাও চেয়ে নেন৷ বলে জানা যায়৷
