Skip to content

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন > এনামুল সভাপতি নজরুল সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে এনামুল হক সভাপতি এবং এম. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে একটানা ভোট গ্রহন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার শরীফ আহমেদ শামীম বিকাল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাব চত্বরে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে এনামুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এম. নজরুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম রিপন শাহ।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ সভাপতি মোঃ মাহফুজুল হক, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন  শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফারদিন ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোঃ জানে-এ-আলম, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আজাহারুল হক, কোষাধ্যক্ষ মোঃ লাবীব উদ্দিন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক সারওয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মোঃ মুজিবুর রহমান, মোঃ রুহুল আমিন, সৈয়দ মোকছেদুল আলম লিটন, মোঃ হোসাইন ইমাম, আমজাদ হোসেন, মোঃ আব্দুর রহমান ও মোঃ নজরুল ইসলাম বাদামী।

নির্বাচনে এনামুল ও নজরুল পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছেন। কেবল মাত্র খায়রুল ও রিপন পরিষদের নির্বাহী সদস্য পদে মোঃ নজরুল ইসলাম বাদামী বিজয়ী হয়েছেন। মোট ভোটার ছিল ৫০জন। সব ভোটই কাস্টিং হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫