স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সকালে আগুণ নিয়ন্ত্রণ করে।। বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত।
বস্তিতে বেশিরভাগ ঘরই টিনের হওয়ায় সহজেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। পুড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বরও কড়াইল বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় সাড়ে ৪শ’ ঘর পুড়ে যায়।
তারও আগে একই বছরের গত ১৪ মার্চ ঢাকার এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় অর্ধশত ঘর পুড়ে যায়।
