Skip to content

ট্রাম্পের ছয় দেশের অভিবাসী নিষেধাজ্ঞার দ্বিতীয় আদেশও স্থগিত করে দিয়েছে আদালত

বাংলাভূমি ডেস্ক ॥
ছয়টি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বিষয়ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় নিষেধাজ্ঞাও স্থগিত করে দিয়েছে হাওয়াইয়ের ফেডারেল আদালত।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে আদেশটির ওপর স্থগিতাদেশ জারি করেছেন বিচারক।

আদেশ স্থগিত করায় উত্তেজিত হয়ে এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প আদালতের স্থগিতাদের বিরুদ্ধে প্রয়োজনে সুপ্রিম কোর্ট এ লড়বেন। হাওয়াইয়ের ফেডারেল বিচারক ডেরিক ওয়াটসন এই আদেশ দেন।

জজ ডেরিকের আদেশেরে পর তেন্নেসীর ন্যাশভিলে সমর্থকদের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিপদের আভাস পরিষ্কার, আইন পরিষ্কার, আমার নির্বাহী আদেশের প্রয়োজনীয়তা পরিষ্কার। আমেরিকানদের নিরাপদ রাখার লক্ষ্যে এই দেশে কে আসবে কে আসবে না তা নিয়ন্ত্রণের কর্তৃত্ব তাঁর রয়েছে বলেও জানান ট্রাম্প।

হাওয়াই আদালতের রায়ে বলা হয় ছয় মুসলিম দেশের ভ্রমনকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা সম্বলিত ওই নির্বাহী আদেশের ফলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হবে যার ওপর অনেকাংশেই নির্ভর করে হাওয়াইয়ের অর্থনীতি। বিবিসি ও ভয়েস অব আমেরিকা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫