Skip to content

‘এদেশে কেউই জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না’

কে এম হোসাইন ॥
ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হক পিন্টু বলেন, জঙ্গিবাদ দমনে দেশের সাধারণ জনগণের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে তাতে বাংলায় জঙ্গিবাদের উত্থান সম্ভব না।

ফারজানা রুপার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। আরও ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক।

জায়েদুল হক পিন্টু বলেন, সীতাকুন্ডে জঙ্গি আস্তানার অভিযান সম্পর্কে বেশি জানা যায়নি। তবে কতগুলো ইতিবাচক দিক পাওয়া যাচ্ছে। প্রথমটা হলো, বাড়ির মালিকই তাদের গতিবিধি দেখে পুলিশে প্রথমে খবর দেয়। এটাই গুরুত্ব বহন করে। কারণ পুলিশ র‌্যাব বিজিবি দিয়ে মেরে জঙ্গি দমন করা সম্ভব নয়। একটা সমাজের মধ্যে জঙ্গি নিয়ে তাদের মধ্যে সর্তকতা কাজ করছে। তাদের কাছ থেকে পাওয়া সার্কিট পেয়ে বাড়িওয়ালা পরে সেটি চেক করলেন। তাদের এনআইডি কার্ডও চেক করে ভুয়া পেলেন। বাড়ির মালিক পুলিশকে তথ্য দেন। ওই এলাকার লোকজনও আইনশৃঙ্খলাবাহিনীকে অনেক সাহায্য করেছে।

এই জঙ্গি ঘটনায় যেভাবে বাড়ির মালিক ও এলাকার লোকজন সাহায্য করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জঙ্গিবাদ নিয়ে সবার মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে তাতে এদেশে কেউই জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না। কেউ কেউ রাজনীতিক উদ্দেশে আশ্রয় প্রশ্রয় দিতে পারে। জঙ্গিবাদ দমনে সবাই এভাবে সচেতনভাবে এগিয়ে এলে বাংলার মাটিতে জঙ্গিবাদের উত্থান কোনভাবেই সম্ভব হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫