Skip to content

নামাজ আদায় অবস্থায় বিমান হামলায় নিহত ৪২

বাংলাভূমি ডেস্ক ॥
সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গ্রামের মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অসংখ্য মানুষ। বৃহস্পতিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এ হামলা হয়।

দামেস্কের আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার একদিন পরই এ হামলা হলো। হামলার সময় মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন।

সিরিয়ান অবজারভেটরি জানান, বৃহস্পতিবার আলেপ্পোর আতারিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-জিনা এলাকায় ওই বিমান হামলা হয়। সে সময় ৪২ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়।

স্থানীয় মানবাধিকারকর্মীদের দাবি, বিমান হামলা চলার সময় হাসপাতালের ভেতর ৩০০ মানুষ ছিলেন।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ইদলিব প্রেস সেন্টারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিমান হামলাটি ঠিক কারা চালিয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে ওই অঞ্চলটিতে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ জাহাজকে টহল দিতে দেখা যায়। ওই এলাকায় বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বাহিনীও বিমান হামলা চালিয়ে থাকে। সিরিয়ায় ৬ বছর ধরে গৃহযুদ্ধ চলমান আছে। এ সময়ের মধ্যে ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরহারা হয়েছে ১ কোটি ১০ লাখ মানুষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫