Skip to content

অনুষ্কাকে দিয়ে কোহলিকে প্রেম প্রস্তাব

বিনোদন ডেস্ক ॥
মাছের তেলেই মাছ ভাজা! বিরাটকে তো কখনো সামনাসামনি পাবেন না, তাই বিরাটের প্রেমিকা অনুষ্কাকেই বলে দিলেন, ‘আমি বিরাটকে ভালবাসি’। টেলিভিশন রিয়্যালিটি শো-এর এক প্রতিযোগী মালবিকা সুন্দর এভাবেই জনসমক্ষে জানালেন তার ‘বিরাট প্রেমের’ কথা। বিরাটকে প্রেম নিবেদন, সেটাও আবার বলিউড ডিভা অনুষ্কা শর্মার সামনে, সবার চোখ কপালে ওঠার মত অবস্থা, কী বলবেন বিরাটের প্রেমিকা! অনুষ্কার উত্তর এল, ‘আমি বিরাটকে জানিয়ে দেব’। (মুক্তি পেল ‘বাহুবলী টু’-র ট্রেলর, চোখ সরাতে পারবেন না!)

জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলে নিজের আসন্ন ছবির প্রচারের জন্য এসেছিলেন অনুষ্কা। ‘ফিলোরির’ প্রচার করতে এসে যে বিরাটের জন্য ‘প্রেম প্রস্তাব’ নিয়ে ফিরতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি তিনি! তবে এটাই অনুষ্কা, এমনই তাঁর ব্যক্তিত্ব। কোন রাখঢাক না করেই মালবিকাকে কথা দিলেন, বিরাটের প্রতি তার ভালবাসার কথা পৌঁছে দেবেন তিনি নিজেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫