Skip to content

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৬

গাইবান্ধা প্রতিনিধি ॥
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বালুকায় বাস-ট্রাক সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। নিহতদের পরিচয় সম্বন্ধে এখানো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে সৈয়দপুরগামী শাকিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলছে চিকিৎসকরা।

আহতদের গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার দল উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। গোবিন্দগঞ্জ ও বগুড়ার হাইওয়ে পুলিশ নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টায় আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫