Skip to content

মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

আজ বুধবার রাত পৌনে ১টার দিকে দারুস সালামে বিজি অলটেক্স নামের ওই পোশাক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পরিদর্শক মো. মাহমুদ জানান, রাত পৌনে ১টার দিকে ওই ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে দুটি ফ্লোরের বেশ কিছু সরঞ্জাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫