Skip to content

খালেদাকে ফুল দিয়ে ধন্যবাদ ঢাকার নতুন নেতাদের

স্টাফ রিপোর্টার ॥
খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির কমিটিতে স্থান পাওয়া নেতারা। বিএনপি চেয়ারপারসন বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গুলশানের কার্যালয়ে পৌঁছালে মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আনজুসহ নেতারা তার হাতে ফুলের তোড়া তুলে দেন।

কয়েকশ নেতাকর্মী এ সময় করতালিতে ওই এলাকা মুখর করে তোলেন।

এ সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অঙ্গ সংগঠনের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিএনপির ঢাকা দক্ষিণের ৭০ সদস্যের এবং উত্তরে ৬৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেন।

ঢাকায় আগে একটি কমিটিই ছিল বিএনপির। সিটি করপোরেশন ভাগ হওয়ার পর আওয়ামী লীগের মতো বিএনপিও দুই ভাগের জন্য দুটি কমিটি করল। ঢাকা উত্তরের কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় আসামি হয়ে বিদেশে পালিয়ে আছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫